খেলা

এবার অঘটনের শিকার বার্সেলোনা

বার্সেলোনা
বার্সেলোনা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অঘটনের শিকার হলো বার্সেলোনা। ‘এফ’ গ্রুপে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরেছে তারা।

ফলে দু'ম্যাচে একটি জয়ের বিপরীতে একটি ড্র নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। আর বার্সেলোনা রয়েছে দু'নম্বরে।

প্যাসির সেইন্ট জার্মেইয়ের মাঠে আতিথেয়তা নেয় লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা। ১০ মিনিটের মাথায় পিএসজিকে লিড এনে দেন ব্রাজিলিয়ান তারকা ডেভিড লুইজ। দু'মিনিট পরেই বার্সেলোনাকে সমতায় ফেরান লিওনেল মেসি।

২৬ মিনিটে মার্কো ভেরাত্তির গোলে ব্যবধান ২-১ করে স্বাগতিকরা। ৫৪ মিনিটে আবরো এগিয়ে যায় তারা। তবে দু'মিনিট পরে ব্রাজিলিয়ান স্টার নেইমার গোল করলেও, ৩-১ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় স্প্যানিশ জায়ান্টদের।

দিনের আরেক খেলায়, পর্তুগীজ ক্লাব স্পোর্টিং সিপি'র বিপক্ষে ১-০ ব্যবধানের জয় পায় চেলসি। অপর ম্যাচে ইত্তেহাদ স্টেডিয়ামে, ইতালির ক্লাব রোমার বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ