এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনাল খেলা হলো না বাংলাদেশের। বৃষ্টির কারণে সেমিফাইনাল পরিত্যক্ত হওয়ার পর টসে শ্রীলঙ্কার কাছে হেরে গেছে বাংলাদেশ।
শুরুতে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৬ রানের মধ্যেই এনামুল হক, মোহাম্মদ মিথুন ও সাকিব আল হাসানের উইকেট হারায় টাইগাররা। ১১ ওভারে ৩ উইকেটে ৫৯ রান তুলতেই শুরু হয় বৃষ্টি। বাজে আউটফিল্ডের কারণে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টস করে। আর টসে হেরে ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশ।
শুক্রবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হংকংয়ের বিপক্ষে খেলবে মাশরাফিবাহিনী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: