এশিয়ান গেমসের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হংকংকে ২৭ রানে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ। টাইগারদের দেয়া ১৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ১৩৫ রান সংগ্রহ করে হংকং।
টস জিতে ব্যাট করতে নেমে ভাল সূচনার ইঙ্গিত দেয় বাংলাদেশি ওপেনাররা। তবে দলীয় ১৮ রানে সাজঘরে ফেরেন এনামুল। এরপর ২২ রান করে তামিম ফিরলে হাল ধরেন সাকিব। মাহমুদুল্লার ৩৫ এবং সাকিবের ৪৬ রানে ভর করে নির্ধারিত ওভার শেষে ১৬২ রান সংগ্রহ করে টাইগাররা।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২৮ রানের মধ্য ৩ উইকেট হারায় হংকং। এরপর ইরফান ও চ্যাপম্যান স্কোরলাইনকে এগিয়ে নিলেও নির্ধারিত ওভারে শেষে ৭ উইকেটে ১৩৫ তোলে হংকং। আরাফাত সানি ৩ টি ও ২ টি উইকেট নিয়েছেন সাকিব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: