ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টব্রমকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। এদিকে, জয় পেয়েছে সান্ডারল্যান্ড ও ম্যানচেস্টার সিটি।
লিগে আগের তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়া লিভারপুলকে এগিয়ে নেন অ্যাডাম লালানা। প্রথমার্ধের শেষ মিনিটে হেনডারসনের পাস থেকে স্কোরশিটে নাম লেখান তিনি। ৫৬ মিনিটে ফাউলের কল্যাণে পাওয়া পেনাল্টি থেকে সমতায় ফেরে ওয়েস্টব্রম।
তবে আবারো এগিয়ে যেতে সময় নেয়নি লিভারপুল। পাঁচ মিনিট পরেই রাহিম স্টারলিংয়ের পাস থেকে দলকে জয়সুচক গোল এনে দেন হেন্ডারসন। এদিকে স্টোক সিটিকে ৩-১ গোলে সান্ডারল্যান্ড এবং অ্যাস্টনভিলাকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: