স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়েকানোকে ২- ০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এদিকে, ভ্যালেন্সিয়ার কাছে ৩-১ গোলে হেরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
গোলের দেখা পেতে ক্যাটালানদের অপেক্ষা করতে হয়ে ম্যাচের ৩৫ মিনিট পর্যন্ত। পিকের বাড়ানো বল থেকে গোল করেন মেসি। পরেই মিনিটেই দলকে এগিয়ে নেন নেইমার। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠে ছাড়ে বার্সোলোনা।
আরেক ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১৩ মিনিটের মধ্যেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। এরপর ৩১ মিনিটে ১ গোল শোধ করলেও, শেষ পর্যন্ত ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় অ্যাটলেটিকোকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: