দুবাইয়ে একমাত্র টি-টোয়েন্টিতে, পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের দেওয়া ৯৭ রানের টার্গেটে নেমে ৩৬ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় অ্যারোন ফিঞ্চের টিম।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, টস জিতে ব্যাট করতে নেমে, শুরুতেই আওয়াইস জিয়া ও উমর আমিনের উইকেট হারায় পাকিস্তান। অজিদের বোলিং তোপে, নির্ধারিত ২০ ওভার শেষে, ৯ উইকেট হারিয়ে ৯৬ রান করে শহীদ আফ্রিদীর টিম।
জবাবে শুরুতেই অধিনায়ক অ্যারোন ফিঞ্চের উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে ডেভিড ওয়ার্নারের হাফসেঞ্চুরিতে ভর করে ৩৬ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় অজিরা। ১৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অব ম্যাচ সেরা হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: