টমাস বার্ডিচকে হারিয়ে চায়না ওপেনের শিরোপা জিতেছেন নোভাক জকোভিচ। বার্ডিচকে সরাসরি সেটে হারিয়ে, পঞ্চমবারের মত চায়না ওপেনের ট্রফি নিজের করে নিলেন, বিশ্বের এক নম্বর এই টেনিস তারকা।
বেইজিংয়ে মাত্র ৬৬ মিনিটে চেক তারকা বার্ডিচকে ৬-০, ৬-২ গেমে পরাস্ত করেন জকোভিচ। প্রথম সেটে বার্ডিচকে দাঁড়াতেই দেননি এই সার্বিয়ান তারকা। ৬-০ গেমে জিতে নেন প্রথম সেট।
দ্বিতীয় সেটে কিছুটা প্রতিরোধ গড়েন র্যা ঙ্কিংয়ের ছয় নম্বর তারকা বার্ডিচ। তবে দ্বিতীয় সেট ৬-২ গেমে জিতে নেন ২৭ বছর বয়সী জকোভিচ। সেই সঙ্গে জিতে নেন ক্যারিয়ারের ৪৬ তম টাইটেল।
চায়না ওপেনে এ নিয়ে টানা ২৪টি ম্যাচ জিতলেন জকোভিচ। বেইজিংয়ে কখনোই হারেননি তিনি। তবে ইনজুরির কারণে ২০১১ সালে চায়না ওপেনে খেলতে পারেননি জকোভিচ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: