খেলা

মাইকেল ফেলপস ৬ মাসের জন্য নিষিদ্ধ

মাইকেল ফেলপস
মাইকেল ফেলপস

মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালানোয় ৬ মাসের জন্য মাইকেল ফেলপস নিষিদ্ধ হয়েছেন। ফলে আগামী ৬ মাস কোনো ধরণের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না যুক্তরাষ্ট্রের এ তারকা সাঁতারু।

ম্যারিল্যান্ডের বাল্টিমোরে গভীর রাতে মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানোয় গ্রেপ্তার হন ফেলপস। ঘণ্টায় ৮৪ মাইল বেগে গাড়ি চালাচ্ছিলেন, অলিম্পিকে ১৮টি সোনাজয়ী এই সাঁতারু। ঘটনার জন্য সবার কাছে ক্ষমাও চেয়েছেন ২৯ বছর বয়সি ফেলপস।

আগামী ৬ এপ্রিল নিষেধাজ্ঞা শেষ হবে তার। তবে নিষেধাজ্ঞা শেষ হলেও, আগস্টে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে, যুক্তরাষ্ট্র দলে নেয়া হবে না তাকে।

এ বছরের এপ্রিলে, প্রায় আড়াই বছরের অবসর কাটিয়ে, আবারো পুলে ফেরেন অলিম্পিকে সবচেয়ে বেশি পদক জয়ী এ সাঁতারু।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ