শারজায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৯৩ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ২৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬২ রানেই গুটিয়ে যায় মিসবাহ বাহিনীর ইনিংস।
টস জিতে ব্যাট করতে নেমে, প্রথম বলেই ফিঞ্চের উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে ওয়ার্নারকে নিয়ে সে ধাক্কা সামলে নেন স্টিভেন স্মিথ। ওয়ার্নার ৪৩ করে ফিরে গেলেও, স্মিথের অনবদ্য ১০১ রানে, শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৫৫ রান করে অজিরা।
জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। সারফ্রাজ আহমেদ ৩৪ ও উমর আকমলের ৪৬ রান ছাড়া, বাকিরা তেমন রান না পেলে, ৩৬ ওভার ৩ বলে, ১৬২ রানেই শেষ হয় পাকিস্তানের ইনিংস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: