ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে সান মেরিনোকে ৫-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। তবে অঘটনের শিকার হয়েছে স্পেন। স্লোভাকিয়ার কাছে ২-১ গোলে হেরেছে তারা।
ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ২৫ মিনিটে জাগিয়েলকা ও ৪৩ মিনিটে স্কোরশিটে নাম লেখান ওয়েন রুনি। দ্বিতীয়ার্ধে আরো তিন গোল হলে, ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা।
আরেক ম্যাচে স্পেনের বিপক্ষে ১৭ মিনিটেই দলকে লিড এনে দেন স্লোভাকিয়ার জুরাজ কুকা। ৮৩ মিনিটে আলকাসের, স্পেনকে সমতায় ফেরালোও তিন মিনিট পরেই দলকে আবারো এগিয়ে নেন মিরোস্লাভ স্টচ।
শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে মাঠে ছাড়ে স্পেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: