ইউরো ২০১৬ বাছাইপর্বের ‘এ’ গ্রুপের খেলায় কাজাখস্তানকে ৩-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস এবং ‘এইচ’ গ্রুপের ম্যাচে জর্জিও কিয়েল্লিনির জোড়া গোলে আজারবাইজানকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইতালি।
স্বাগতিক নেদারল্যান্ডসের জালে বল পাঠিয়ে প্রথমে এগিয়ে যায় কাজাখস্তান তবে সে লিড ধরে রাখতে পারেনি তারা। বিরতির পর গোল করে ডাচদের ৩-১ ব্যবধানের জয় এনে দেন ইয়ান ক্লাস হান্টেলার, ইব্রাহীম অ্যাফেলাই ও রবিন ভ্যান পার্সি।
এদিকে, আজারবাইজানের বিপক্ষে ইতালির ম্যাচটির নায়ক এবং খলনায়ক দুটিই ছিলেন জর্জিও কিয়েল্লিনি। শুরুতে ইতালিকে লিড এনে দেয়ার পর আবার বিরতির পর আত্মঘাতি গোল করে খেলায় সমতা ফেরান কিয়েল্লিনি।
শেষদিকে আরো একটি গোল করে ইতালিকে ২-১ ব্যবধানের জয় উপহার দেন এ ডিফেন্ডার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: