অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদাসীনতার কারণে এবারও ভরাডুবি হয় বাংলাদেশ টিমের বলে জানিয়েছেন সেভ দ্যা স্পোর্টসের চেয়ারম্যান জাকারিয়া পিন্টু।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে 'সেভ দ্যা স্পোর্টস' আয়োজিত সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।
সদ্য শেষ হওয়া দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান গেমসে বিভিন্ন ইভেন্টে বাংলাদেশ দলের ব্যর্থতা ও দুর্নীতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের ব্যর্থতা নিয়ে, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করা হয়।
এ সময় প্রতিষ্ঠানের কো-চেয়ারম্যান প্রতাপ সংকর হাজারী অভিযোগ করেন, অভিজ্ঞ খেলোয়াড়রা না থাকায় এশিয়ান হকিতেও সাত থেকে আট নম্বরে নেমে এসেছে বাংলাদেশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: