ইউরো ২০১৬ কোয়ালিফাই রাউন্ডের ম্যাচে অঘটনের শিকার হল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। পোল্যান্ডের কাছে ২-০ গোলে হেরেছে জোয়াকিম লোর শিষ্যরা।
ম্যাচের শুরু থেকে আক্রমণ ও পাল্টা আক্রমণে চলতে থাকে খেলা। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই গোল আদায় করে নেয় পোলিশরা।
আর্কাদিউসেজের গোল লিড এনে দেয় পোল্যান্ডকে। খেলা শেষ হবার মিনিট দুয়েক আগে জার্মানদের জালে দ্বিতীয়বারের মত বল পাঠায় পোল্যান্ড। রবার্ট লেওয়ানডস্কির সহযোগিতায় গোল করেন সিবাস্তিয়ান মিলা।
শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: