২০১৬ এর ইউরো বাছাইয়ে লুক্সেমবার্গকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। অন্য ম্যাচে, এস্তোনিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ইংল্যান্ড। আরেক ম্যাচে, লিচেনস্টেইনকে ২-০ গোলে হারিয়েছে সুইডেন।
ইউরো বাছাইপর্বে লুক্সেমবার্গের বিপক্ষে গোল উৎসবের শুরু করেন স্পেনের ডেভিড সিলভা। ম্যাচের ২৭ মিনিটে, দলকে লিড এনে দেন তিনি। প্রথমার্ধের মিনিট খানেক আগে ব্যবধান দ্বিগুন করেন ফ্রানসিসকো আলসেসার। বিরতি থেকে ফিরে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করেন দিয়েগো কস্তা। ছয় মিনিট পর, স্কোরশীটে আবারো নাম লেখান ব্রাজিলে জন্ম নেয়া এই স্ট্রাইকার।
খেলা শেষের কিছুক্ষণ আগে স্কোরলাইন ৪-০ করেন হুয়ান বেরনাট। নির্ধারিত সময় শেষে লুক্সেমবার্গকে ৪-০ গোলে বিধ্বস্ত করে মাঠ ছাড়ে দেল বস্কের শিষ্যরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: