জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে দ্বিতীয়দিনের মতো সোমবার অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
মিরপুর স্টেডিয়ামে প্রথমদিনের মতো দ্বিতীয়দিনেও হাজির হন প্রাথমিক দলে ডাক পাওয়া ৩২ ক্রিকেটার। অনুশীলনের পুরো সময়টাই হালকা অনুশীলন করেন মাশরাফি-সাকিবরা।
প্রথমদিনে দলের প্রধান কোচ হাথুরুসিংহে না থাকলেও আজ শিষ্যদের অনুশীলন দেখতে মাঠে আসেন তিনি।
তবে দিনের পুরোটা সময়ই মূল উইকেট নিজের ব্যাটিং ঝালাই করেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: