ইউরো বাছাইপর্বের খেলায় আইসল্যান্ডের কাছে হেরে গেছে নেদারল্যান্ডস। মাল্টাকে ১-০ গোলে হারিয়েছে ইতালি। আর বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বেলজিয়াম।
সোয়ানসি সিটি মিডফিল্ডার গিলফি সিগার্ডসনের জোড়া গোলে নেদারল্যান্ডসকে ২-০ ব্যবধানে পরাস্ত করেছে আইসল্যান্ড। লুই ভ্যান গালের উত্তরসূরী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি গাস হিডিঙ্কের চার ম্যাচে তৃতীয় পরাজয়। 'এ' গ্রুপে বর্তমানে তিন নম্বরে অবস্থান করছে ডাচরা।
এদিকে, 'বি' গ্রুপের ম্যাচে, এডিন জেকো শুরুতে লিড এনে দিলেও বেলজিয়ামের বিপক্ষে জিততে পারেনি বসনিয়া-হার্জেগোভিনা। বিরতির পর গোল শোধ করেন রাদিয়া ন্যানগোলান। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় ম্যাচ।
অন্যদিকে, 'এইচ' গ্রুপের খেলায় গ্র্যাজিয়ানো পেলের একমাত্র গোলে মাল্টাকে হারিয়েছে ইতালি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: