ঢাকায় এসেছেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার। মঙ্গলবার নতুন মালিকানায় প্রিমিয়ার লিগের ক্লাব গাজী ট্যাংকের নাম পরিবর্তন অনুষ্ঠানে উপস্থিত হতেই বাংলাদেশে এসেছেন এই লিটল মাস্টার।
গেলো বছর গাজী ট্যাংক দলটি কিনে লুৎফর রহমান সেটির নাম বদলে 'লিজেন্ডস অব রুপগঞ্জ' রাখার আবেদন করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির কাছে। বিসিবি তার আবেদনে সাড়া দেয়ায় এ বছর লিজেন্ডস অব রুপগঞ্জ নামেই ঢাকা প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করবে সাবেক গাজী ট্যাংক।
নতুন নাম ও লোগো উন্মোচন করতেই সকাল সাড়ে ১১টায় ঢাকায় এসে পৌঁছান শচীন টেন্ডুলকার। এরপর রুপগঞ্জের একটি স্কুল পরিদর্শন করেন লিটল মাস্টার। সেখানে ইউনিসেফের শুভেচ্ছো দূত হিসেবে শিশুদের হাত ধোয়া কর্মসূচিতেও অংশ নেন তিনি।
ঢাকায় ফিরে বিকেলে লিজেন্ডস অব রুপগঞ্জ-এর লোগো উন্মোচন অনুষ্ঠানে যোগ দিবেন শচীন।