খেলা

ইউরো চ্যাম্পিয়নশীপে আয়ারল্যান্ড-জার্মানির ড্র

জার্মানি
জার্মানি

ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশীপের বাছাইপর্বে আয়ারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। আরেক ম্যাচে, ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ মুহূর্তের গোলে ডেনমার্ককে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল।

এদিকে, সান মারিনোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সুইজারল্যান্ড।

ডি গ্রুপের ম্যাচে, নিজেদের মাঠে আয়ারল্যান্ডের মুখোমুখি হয় জার্মানি। ৭১ মিনিটে বিশ্ব চ্যাম্পিয়নদের লিড এনে দেন টনি ক্রুস। তবে, অতিরিক্ত সময়ে, জন ওশেয়া গোল করলে আয়ারল্যান্ডের সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে জোয়াকিম লোর শিষ্যরা।

অন্যদিকে, ‘আই’ গ্রুপের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর একমাত্র গোলে ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশীপের বাছাইয়ে প্রথম জয় পেয়েছে পর্তুগাল। নব্বই মিনিট পর্যন্ত জায়ান্ট পর্তুগালকে আটকে রাখে ডেনমার্ক।

তবে, অতিরিক্ত সময়ে সি আর সেভেনের দুর্দান্ত এক হেডে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ফের্নান্দো সান্তোসের শিষ্যরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ