আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আর্মেনিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।
আর্মেনিয়ার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ফ্রান্স। ম্যাচের সপ্তম মিনিটেই লোইক রেমির গোলে লিড নেয় লা ব্লুজরা।
দ্বিতীয়ার্ধে, ডি বক্সে পল পগবাকে ফাউল করা হলে পেনাল্টি পায় ফ্রান্স। সুযোগ কাজে লাগিয়ে স্কোরলাইন ২-০ করেন আন্দ্রে পিয়েরে জিয়ানাক।
৮৪ মিনিটে জিয়ানাকের অ্যাসিস্ট থেকে স্বাগতিকদের জালে বল জড়ান আন্তোনি গ্রিজম্যান। শেষ পর্যন্ত, ৩-০ গোলে আর্মেনিয়াকে হারিয়ে মাঠ ছাড়ে দিদিয়ের দেশামের শিষ্যরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: