ভারতের গোয়ায় ৫ম আন্তর্জাতিক কারাত প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছে বাংলাদেশ। এতে বাংলাদেশ সাতটি স্বর্ন, চারটি রূপা ও তিনটি ব্রোঞ্জ পেয়েছে।
শেষদিনে মোহাম্মদ হাসান খান একক কাতায় স্বর্ণ, উন্মুক্ত একক কাতায় স্বর্ণ, মাইনাস ৮০ কেজি ওজন শ্রেনী কুমিতে ব্রোঞ্জ পেয়েছেন। ইফতেখার হোসেন পারভেজ মাইনাস ৬৫ কেজি ওজন শ্রেনী কুমিত স্বর্ণ, একক কাতায় রুপা ও উন্মুক্ত একক কাতায় ব্রোঞ্জ পেয়েছেন।
হোসেন খান মুন একক কুমিত স্বর্ণ, একক কাতায় রুপা পেয়েছেন। মোহাম্মদ শরীফ মাইনাস ৬০ কেজিতে তামা জিতেছেন।
নারীদের মাইনাস ৫৫ কেজি কুমিতে স্বর্ণ পেয়েছেন নাসিমা আক্তার জুই। টুর্নামেন্টে পুরুষ নারী মিলিয়ে ১০০ টি ইভেন্টে মোট সাড়ে সাতশ জন কারাতে খেলোয়াড় অংশগ্রহন করেছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: