আবারো অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস ওপেন করতে চান স্টাইলিশ ব্যাটসম্যান শেন ওয়াটসন। বর্তমানে ইনজুরির কারণে স্কোয়াডে নেই ওয়াটসন। তবে এ সপ্তাহেই সিডনির ক্লাব সাদারল্যান্ডের হয়ে মাঠে ফিরবেন তিনি।
কাফ ইনজুরিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ মিস করেছেন ওয়াটসন। ২২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজেও খেলতে পারবেন না তিনি। গেলো ২ বছরে ১ থেকে ৬ নম্বর, সবগুলো পজিশনেই খেলেছেন ওয়াটসন। টেস্ট ওপেনিংয়ে ওয়াটসনের রানের গড় ৪০ দশমিক নয় আট।
তবে ডেভিড ওয়ার্নার ও ক্রিস রজার্স জুটির সাফল্যের কারণে গেলো বছরের অ্যাশেজের সময় থেকে আর ওপেন করতে পারেননি তিনি।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ওয়ার্নার দুর্দান্ত খেললেও, ভালো করতে পারেননি আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: