খেলা

এএফসি অনুর্ধ্ব-১৬ নারী ফুটবলে শুভ সূচনা বাংলাদেশের

এএফসি অনুর্ধ্ব-১৬ নারী ফুটবল
এএফসি অনুর্ধ্ব-১৬ নারী ফুটবল

এএফসি অনুর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৫ এর বাছাই পর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশ। মিডফিল্ডার সানজিদা আক্তারের গোলে জর্ডানকে ১-০ গোলে হারিয়েছে লাল সবুজরা।

এএফসি বাছাইপর্বে বাংলাদেশের অবস্থান ১১৭ নম্বরে, আর প্রতিপক্ষ জর্ডান রয়েছে র্যা ঙ্কিংয়ের ৫৭ নম্বরে। তবে শুরু থেকেই ম্যাচের দৃশ্য ছিলো পুরো উল্টো। একের পর এক আক্রমণ করে জর্ডানকে কোনঠাসা করে রাখে বাংলাদেশ নারী দল।

গোলের বেশ কয়েকটি সুযোগ পেলেও ফিনিশিংয়ের অভাবে গোল আদায়ে ব্যর্থ হয় স্বাগতিকরা। মাঝে পাল্টা আক্রমণে যায় জর্ডানও। তবে স্বাগতিকদের ডিফেন্সের কাছে ব্যর্থ হয় তারা। ফলে গোলশূণ্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধেও ম্যাচে প্রাধান্য ধরে রাখে বাংলাদেশ। সুযোগ আসলেও গোলের দেখা মিলছিল না।

ম্যাচের ৭০ মিনিটে ডি বক্সের ভেতর, বদলি খেলোয়াড় লিপিকে ফাউল করেন জর্ডানের ডিফেন্ডার জিনিয়া আমজাদ। স্পটকিক থেকে স্বাগতিকদের লিড এনে দেন মিডফিল্ডার সানজিদা আক্তার। তার গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ