খেলা

স্প্যানিশ লিগ: জয় রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার

স্প্যানিশ লিগ
স্প্যানিশ লিগ

স্প্যানিশ লিগে জয় পেয়েছে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। লেভান্তেকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। আর এইবারকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে কাতালানরা। আর সমান খেলায় ৪ পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় স্থানে আছে লস ব্লাঙ্কোসরা।

লেভান্তের মাঠে ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে লিড এনে দেন রোনালদো। ৩৮ মিনিটে ব্যবধান বাড়ান হার্নান্দেজ। ৬১ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন পর্তুগীজ সুপারস্টার। মিনিট পাঁচেক পর দলের চতুর্থ গোল করেন কলম্বিয়ার হামেস রড্রিগেজ। ৮২ মিনিটে ইসকোর গোলে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

আরেক ম্যাচে, জাভি, নেইমার ও মেসির গোলে এইবারকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। তেলমো জারা'কে টপকে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হতে আরো দুটি গোল করতে হবে লিওনেল মেসিকে। এটি লা লিগায় মেসির ২৫০তম গোল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ