ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম হটস্পারকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। তবে হাল সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল।
টটেনহামের বিপক্ষে ম্যানসিটির চারটি গোলই করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো। টটেনহামের পক্ষে একমাত্র গোলটি করেছেন ক্রিশ্চিয়ান এরিকসেন। উত্তেজনাপূর্ণ ম্যাচে একটি করে পেনাল্টি মিস করেছে উভয় দলই। আর লাল কার্ড দেখেছেন টটেনহামের ফ্রেডরিকো ফ্যাজিও।
ইপিএলের অন্য ম্যাচে হাল সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। গানারদের পক্ষে স্কোর করেছেন অ্যালেক্সিস সানচেজ ও ড্যানি ওয়েলব্যাক। আর অস্কার ও সেস্ক ফ্যাব্রিগাসের গোলে ক্রিস্টাল প্যালেসকে ২-১ ব্যবধানে হারিয়েছে চেলসি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: