ডেভিড ফেরারকে হারিয়ে ভিয়েনা ওপেনের শিরোপা জিতেছেন অ্যান্ডি মারে। ফেরারকে ৫-৭, ৬-২, ৭-৫ গেমে হারিয়ে চলতি বছর নিজের দ্বিতীয় শিরোপা জিতলেন এ বৃটিশ টেনিস তারকা। এ জয়ে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে কোয়ালিফাই করার লড়াইয়ে ফেরারকে টপকে গেলেন মারে।
অস্ট্রিয়ার ভিয়েনায়, প্রথম সেটে স্প্যানিশ তারকা ফেরারের সঙ্গে তুমুল লড়াই শেষে ৫-৭ গেমে হেরে যান মারে। তবে দ্বিতীয় সেটে ফেরারকে দাঁড়াতেই দেননি এই বৃটিশ তারকা। ৬-২ গেমে জিতে নেন দ্বিতীয় সেট। আর ফলাফল নির্ধারণী তৃতীয় সেটে ফেরারকে ৭-৫ গেমে হারিয়ে ভিয়েনা ওপেনের শিরোপা জিতেন ২৭ বছর বয়সী মারে। এ জয়ে ফেরারকে টপকে র্যাং কিংয়ের অস্টম স্থানে উঠে এলেন তিনি।
এদিকে সুইডেনে গ্রিগর দিমিত্রভকে ৫-৭, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে, স্টকহোম ওপেনের শিরোপা জিতেছে টমাস বার্ডিচ। এ জয়ে র্যাং কিংয়ের সাতে উঠে এসেছেন এই চেক তারকা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: