ইতালিয়ান সিরি আয় ২-২ গোলে ড্র হয়েছে ইন্টার মিলান ও নাপোলির মধ্যকার ম্যাচ। জোড়া গোল করেছেন নাপোলির হোসে মারিয়া ক্যালেহোন।
ম্যাচের শুরু থেকেই ইন্টার মিলান ও নাপোলির আক্রমণ-পাল্টা আক্রমণে চলতে থাকে খেলা। তবে গোলশুন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।
বিরতি থেকে ফিরে, ৭৯ মিনিটে হোসে মারিয়া কালেহোনের গোলে লিড নেয় নাপোলি। ৩ মিনিট পরেই ইন্টার মিলানকে সমতায় ফেরান ফ্রেডি গুয়ারিন।
খেলার শেষ মুহূর্তে, আরেকবার মিলানের জালে বল জড়ান হোসে মারিয়া কালেহোন। তবে শেষ বাঁশি বাজার আগে মিলানের হেরনানেস গোল করলে আবারো সমতা আসে ম্যাচে। নির্ধারিত সময় শেষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দু'দল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: