অন্তিম মুহুর্তে ডালেই ব্রাইন্ডে গোল পরাজয়ের লজ্জা থেকে বাচাল লুইস ভ্যান গলের ম্যানচেস্টার ইউনাইটেডকে। ওয়েস্ট ব্রমউইচ আলবিউনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রেড ডেভিলরা।
হাউথ্রনস স্টেডিয়ামে ম্যাচের ৮ মিনিটেই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিড নেয় আলবিওনরা। আন্দ্রে উইসডমের পাস থেকে ডেভিড ডিগিয়াকে পরাস্ত করেন স্টিফান সেসিগন।
বিরতির পর মারউইন ফেল্লাইনির গোল সমতা আনে ম্যাচে। তবে ৬৬ মিনিটে রেড ডেভিল ডিফেন্সের ভুলে আলবিওনদের ২-১ গোলে এগিয়ে নেন সাদিও ব্রাহিনো।
নির্ধারিত সময়ের খেলা শেষ হবার মিনিট তিনেক আগে ডি বক্সের বাহির থেকে দূর্দান্ত এক গোল করেন ব্লাইন্ড। শেষ পর্যন্ত ব্লাইন্ডের গোলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে লুইস ভ্যান গলের শিষ্যরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: