২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে অনুশীলন নিয়ে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। স্কোয়াডে নতুন মুখ লেগ স্পিনার জুবায়ের হোসেন।
৩ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি হবে মিরপুরে। এ উপলক্ষে সোমবার নিজেদের ঝালিয়ে নেন মুশফিকরা।
তিন নভেম্বর খুলনায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। আর চট্টগ্রামে তৃতীয় টেস্ট হবে ১২ নভেম্বর থেকে। এ পর্যন্ত ১১টি টেস্ট খেলেছে জিম্বাবুয়ে ও বাংলাদেশ। এর মধ্যে ৬টিতে জিম্বাবুয়ে এবং দুটি টেস্টে জিতেছে টাইগাররা।
এদিকে, অনুশীলন শেষে দলের নতুন মুখ জুবায়ের জানান, সুযোগ পেলে নিজের সেরাটা দিয়ে খেলবেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: