খেলা

রোমাকে হারালো বায়ার্ন মিউনিখ

বায়ার্ন মিউনিখ
বায়ার্ন মিউনিখ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ।

আরেক ম্যাচে, আয়াক্সকে ৩-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এদিকে, মারিবোরকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে ইংলিশ জায়ান্ট চেলসি।

দলের সবচেয়ে বড় তারকা মেসি ও নেইমারের গোলে আয়াক্সকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। তিন ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের দ্বিতীয় স্থানে ক্যাটালান জায়ান্টরা।

লিগের আরেক ম্যাচে, রোমাকে গোল বন্যায় ভাসিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। আরিয়েন রোবেনের জোড়া গোলে ইতালির ক্লাবটিকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে বাভারিয়ানরা। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ই গ্রুপের শীর্ষস্থানে বায়ার্ন।

অন্যদিকে, ইডেন হ্যাজার্ডের জোড়া গোলে স্লোভেনিয়ান ক্লাব মারিবোরকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি। তিন ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে জি গ্রুপের শীর্ষে চেলসি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ