ইউরোপা লিগের গ্রুপ পর্বের ম্যাচে ইয়ং বয়েজের কাছে ২-০ গোলে হেরে গেছে নাপোলি। এদিকে, দিনের আরেক ম্যাচে এস্ট্রাস ট্রিপোলিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহাম হটস্পার।
শুরু থেকে দুই দল সমান তালে আক্রমণ ও পাল্টা আক্রমনে গেলেও গোলের দেখা পায়নি কেউই। বিরতির পর নাপোলির জালে বল পাঠান গুলিয়ামি হুয়ারু। সমতায়া ফেরার চেষ্টায় মরিয়া থাকলেও গোলের দেখা পায়নি নাপোলি। ম্যাচের ইনজুরি টাইমে লিওনার্দো বার্টনের গোলে ২-০ ব্যবধানে জয় পায় ইয়ং বয়েজ।
এদিকে, আরেক ম্যাচে ঘরের মাঠে এস্ট্রাস ট্রিপোলির বিপক্ষে খেলতে নামে টটেনহাম। হ্যারি কিনের হ্যাটট্রিক ও অ্যাডাম লালানা জোড়া গোলে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় স্পাররা।
খেলা শেষ হবার কিছুক্ষন আগে শান্তনা সূচক গোল করে এস্ট্রাস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: