খেলা

সাকিবের ঘূর্ণিতে ২৪০ রানেই শেষ জিম্বাবুয়ে

সাকিব
সাকিব

মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনশেষে জিম্বাবুয়ের চেয়ে ২১৩ রানে পিছিয়ে বাংলাদেশ। দিনশেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ২৭ রান। এর আগে প্রথম ইনিংসে ২৪০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সিবান্দার উইকেট হারায় জিম্বাবুয়ে। প্রথম ওভারেই সিবান্দাকে কট বিহাইন্ড করেন পেসার শাহাদাত হোসেন। তবে আরেক ওপেনার সিকান্দার রাজার অর্ধশতকে ভর করে রানের চাকা সচল রাখে জিম্বাবুয়ে।

রাজাকে ব্যক্তিগত ৫১ রানে ফিরিয়ে দেন লেগস্পিনার জুবায়ের হোসেন। এর আগে ব্রেন্ডন টেলরকে সাজঘরে পাঠিয়ে অভিষেক টেস্টের প্রথম উইকেট তুলে নেন তিনি।।

আর অন্যপ্রান্তে একে একে জিম্বাবুয়াইন ব্যাটসম্যানদের ঘায়েল করতে থাকেন সাকিব আল হাসান। জুবায়ের ও সাকিবের ঘূর্ণিতে ২৪০ রানেই শেষ হয় জিম্বাবুয়ের প্রথম ইনিংস।

৫৯ রান দিয়ে সফরকারিদের ৬ উইকেট ঝুলিতে পুরেছেন সাকিব। অস্ট্রেলিয়া ছাড়া অন্য সব দলের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে রেকর্ড গড়েছন দেশসেরা এই অলরাউন্ডার।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানেই তামিম ইকবালের উইকেট হারায় বাংলাদেশ।

তবে শামসুর ও মুমিনুলের নির্ভরশীল ব্যাটিংয়ে আর উইকেট হারায়নি লাল-সবুজরা। দিনশেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ২৭ রান। শামসুর ৮ ও ১৪ রানে অপরাজিত আছেন মুমিনুল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ