মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে জিম্বাবুয়ের বিপক্ষে ১০১ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এ পর্যন্ত তাদের সংগ্রহ ৩ উইকেটে ১ রান। এর আগে ১১৪ রানে নিজেদের দ্বিতীয় ইনিংসে অলআউট হয় জিম্বাবুয়ে।
দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলামের বোলিং তাণ্ডবে ভেঙ্গে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। লাঞ্চের আগেই ৯৪ রানে ৭ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। তাইজুল ৩৯ রানে ৮ উইকেট তুলে নিয়ে সফরকারীদের আটকে দেন ১১৪ রানে। এটি বাংলাদেশের পক্ষে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ উইকেটের রেকর্ড। ৪৫ রানে অপরাজিত থাকেন ব্রেন্ডন টেলর।
১০১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাজে ব্যাটিংয়ের প্রদর্শনী করে বাংলাদেশও। কোনো রান করার আগেই সাজঘরে ফেরেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল, শামসুর রহমান ও মুমিনুল হক।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: