খেলা

আর্জেন্টিনার জাতীয় দলে ডাক পেলো তেভেজ

ফরোয়ার্ড কার্লোস তেভেজ
ফরোয়ার্ড কার্লোস তেভেজ

আর্জেন্টিনা জাতীয় দলে প্রায় তিন বছর পর ডাক পেয়েছেন ফরোয়ার্ড কার্লোস তেভেজ। তাকে ক্রোয়েশিয়া ও পর্তুগালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ২৪ সদস্যের প্রাথমিক দলে ডেকেছেন কোচ জেরার্ডো মার্টিনো।

২০১১ সালের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে সবশেষ আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন তেভেজ। এরপর আর কখনোই তাকে জাতীয় দলের জন্য ডাকেননি আর্জেন্টিনার সাবেক কোচ আলেহান্দ্রো সাবেয়া। তবে এবার ৩০ বছর বয়সি তারকাকে প্রাথমিক দলে ডেকেছেন মার্টিনো।

এ মৌসুমে তেভেজ ইয়ুভেন্টাসের হয়ে ১০ ম্যাচে ৮ গোল করেছেন। তিনি ছাড়াও ম্যানচেস্টার সিটির গোলরক্ষক উইলি ক্যাবায়রো, টটেনহাম হটস্পার ডিফেন্ডার ফ্রেডেরিকো ফ্যাজিও ও ফরোয়ার্ড এরিক লামেলাকে প্রাথমিক দলে রেখেছেন মার্টিনো।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ