জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট জয়ের পর এখন বাংলাদেশের দৃষ্টি দ্বিতীয় টেস্টের দিকে। নভেম্বরের ৩ তারিখ থেকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ৩০ অক্টোবর খুলনায় যাবে বাংলাদেশ দল।
বছরের প্রথম টেস্ট জয়ে উজ্জীবিত টাইগাররা। এরপর দ্বিতীয় টেস্টের জন্য ৩ দিন অনুশীলন করবে তারা। এরইমধ্যে টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। বাদ পড়েছেন পেসার আল আমিন আর দলে ঢুকেছেন ব্যাটসম্যান এনামুল হক।
২০১২ সালের ডিসেম্বরের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: