ক্যাপিটাল ওয়ান কাপে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরে কোয়ার্টার ফাইনালে ওঠা হলো না ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির। অন্য দুই ম্যাচে জয় পেয়েছে সাউদাম্পটন ও টটেনহাম হটস্পার।
ইতিহাদ স্টেডিয়ামে, ক্যাপিটাল ওয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে, শুরুতেই পিছিয়ে পড়ে সিটিজেনরা। ম্যাচের ষষ্ঠ মিনিটে, রোনালদো অ্যারোন্সের গোলে ম্যান সিটির বিপক্ষে লিড নেয় নিউক্যাসল।
বিরতি থেকে ফিরে লিড দ্বিগুণ করে অতিথিরা, ৭৬ মিনিটে সিটিজেনদের বোকা বানিয়ে দুর্দান্ত এক গোল করে স্কোরলাইন ২-০ করেন মুসা সিসোকো।
শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটির মাঠে প্রথম জয়ের মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে দ্য ম্যাগপিসরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: