কোপা দেল রেতে কর্নেলাকে ৪-১ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখলো বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আরেক ম্যাচে সাবাদেলকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে সেভিয়া।
কর্নেয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই রাফায়েল ভারানের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। তবে মিনিট বিশেক পরে কর্নেয়াকে সমতায় ফেরান অস্কার মিউনোজ। ৩৬ মিনিটে আবারো প্রতিপক্ষের জালে বল জড়ান রাফায়েল ভারানে।
বিরতি থেকে ফিরে হার্নান্দেজের গোলে আবারো লিড নেয় গ্যালাক্টিকোরা। ৭৫ মিনিটে স্কোরশীটে নাম লেখান বদলি হিসেবে মাঠে নামা ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো।
নির্ধারিত সময় শেষে কর্নেলার বিপক্ষে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: