স্প্যানিশ লিগে সেল্টা ভিগোর কাছে ১-০ গোলে হেরেছে জায়ান্ট বার্সেলোনা। এ হারের ফলে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষ থেকে ছিটকে তৃতীয় স্থানে নেমে গেছে ক্যাটালানরা। এদিকে, লিগের অন্য ম্যাচে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ।
সেল্টা ভিগোর রক্ষণভাগ ও গোলকিপারের সামনে বারবারই ব্যর্থ হয় মেসি-নেইমার-সুয়ারেজরা। গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ হলেও বিরতি থেকে ফিরে লারিভের গোলে লিড নেয় অতিথিরা।
শেষ পর্যন্ত বার্সা সমর্থকদের হতাশ করে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা।
অন্যদিকে, বার্সেলোনার হারে লিগ টেবিলের শীর্ষ উঠে গেছে রিয়াল মাদ্রিদ। অ্যাওয়ে ম্যাচে গ্রানাডাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে গ্যালাক্টিকোরা। এই ম্যাচে জোড়া গোল করেছেন হামেস রদ্রিগেজ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: