খেলা

সেঞ্চুরির মধ্যে দিয়ে স্বরূপে ফিরেছেন তামিম

তামিম
তামিম

টেস্ট ক্রিকেটে চার বছর পর সেঞ্চুরির দেখা পেলেন তামিম ইকবাল। এর আগে ২০১০ সালে, ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি।

এবার খুলনায় সিরিজের দ্বিতীয় টেস্টে ক্যারিয়ারের পঞ্চম শতক করেন তিনি। ব্যক্তিগত ১০৯ রানে মাসাকাদজার শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। অপরপ্রান্তে মারুকুটে মেজাজে ব্যাট চালিয়ে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন সাকিব আল হাসান।

টেস্ট ক্রিকেটে টানা ব্যর্থতা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে সবশেষ অর্ধশতকটি করেছিলেন তিনি। তবে এ ইনিংসে যেন স্বরূপে ফিরেছেন এই বা-হাতি বাংলাদেশের ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবালের কথা। খুলনা টেস্টের প্রথম দিনে ক্যারিয়ারের ১৭তম অর্ধশতক হাকিয়ে অপরাজিত ছিলেন ৭৪ রানে।

প্রথম দিনের মতো, দ্বিতীয়দিনের শুরুটাও খুব ধীরস্থিরভাবে করেন তামিম। যেন লম্বা একটি ইনিংস খেলার অদম্য ক্ষুধা তার। যখনই সুযোগ পেয়েছেন বলকে পাঠিয়েছেন সীমানার বাইরে। খুলনা টেস্টের আগে সবশেষ ১২টি টেস্ট ইনিংসে করেছেন ৪টি অর্ধশতক।

এরইমধ্যে গেলো বছর ঢাকা টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে করেছেন ১৬৫ রান। এরপর আর খুঁজে পাওয়া যায়নি তাকে।

এবার যেন আগের সেই রূপে ফেরার প্রত্যয় নিয়েই দ্বিতীয় টেস্টে মাঠে নামেন তামিম। উইকেটের একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট শতক তুলে নেন তিনি। তবে এরপর আর দীর্ঘায়িত হয়নি তার ইনিংস। মাসাকাদজার বলে আরভিনের হাতে ক্যাচ দিয়ে, ১০৯ রানে সাজঘরে ফেরেন এ টাইগার ওপেনার।

অন্যপ্রান্তে, একেবারেই ভিন্ন মেজাজে ছিলেন সাকিব। প্রথম দিনে ১৩ রানে অপরাজিত থাকলেও, দ্বিতীয়দিনে নিজেকে চিনিয়েছেন তিনি। মারকুটে স্টাইলে ব্যাট চালিয়ে দ্রুতই তুলে নেন ক্যারিয়ারের ১৭তম টেস্ট অর্ধশতক।

একপ্রান্তে তামিম ফিরে গেলেও, অপরপ্রান্তে নিজের মতোই খেলে যান সাকিব। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরে ঢাকা টেস্টে ক্যারিয়ারের ১২ বারের মতো ৫ উইকেট শিকার করেন তিনি। এবার দ্বিতীয়টেস্টে ব্যাট হাতে নিজেকে মেলে ধরলেন সাকিব। ১৩টি বাউন্ডারি আর ২'ছক্কায় সাকিব পূরণ করেন ক্যারিয়ারের তৃতীয় শতক।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ