উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলকে একমাত্র গোলে হারিয়ে নকআউট পর্বে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। এদিকে, গ্যালাতাসারায়কে ৪-১ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে বরুশিয়া ডর্টমুন্ড।
অন্যদিকে, মালমোকে ২-০ গোলে অ্যাটলেটিকো মাদ্রিদ ও অলিম্পিয়াকোসকে ৩-২ গোলে হারিয়েছে ইয়ুভেন্টাস। তবে, আন্ডারলেখটের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে আর্সেনাল।
'বি' গ্রুপের ম্যাচে, সান্তিয়াগো বার্নাবুতে অলরেডদের হারিয়ে দুই ম্যাচ বাকি থাকতেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়েছে লস ব্লাঙ্কোদের। ম্যাচের ২৭ মিনিটে, ফেঞ্চ তারকা করিম বেনজেমা'র গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
শেষ পর্যন্ত, আর কোনো গোল না হলে লিভারপুলকে ১-০ ব্যবধানে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লোস অ্যানচেলত্তির দল।
এদিকে, 'ডি' গ্রুপের ম্যাচে, গ্যালাতাসারায়কে ৪-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড।