এডিলেড ওভালে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। অজিদের দেয়া ১৪৫ রানের টার্গেট ৬ বল হাতে রেখে টপকে যায় প্রোটিয়ারা।
টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। ক্যামেরন হোয়াইটের ২৪, শেন ওয়াটসনের ৪৭ ও জেমস ফকনারের অপরাজিত ৪১ রানে ভর করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৪৪ রান করে অস্ট্রেলিয়া।
জবাব দিতে নেমে স্কোরবোর্ডে কোন রান যোগ করার আগেই বিদায় নেন দক্ষিণ আফ্রিকার ওপেনার হেন্ড্রিক্স। তবে কুইন্টন ডি ককের ৪৬ ও রোসাউয়ের ৭৮ রানে ভর করে ৭ উইকেটের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: