খেলা

অবৈধ বোলিং অ্যাকশন থেকে দায় মুক্তি আল আমিনের

আল আমিন হোসেন
আল আমিন হোসেন

অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি মিলল বাংলাদেশের ফাস্ট বোলার আল আমিন হোসেনের। বুধবার আল আমিন এর বোলিং অ্যাকশনে কোন ত্রুটি নেই বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে আল আমিনের বোলিং অ্যাকশনের বিরুদ্ধে অভিযোগ করেন ম্যাচ অফিশিয়ালরা। তাদের অভিযোগে বলা হয় বল করার সময় কনুই পনেরো ডিগ্রির বেশি বাঁকিয়ে ফেলেন আল আমিন।

২০ অক্টোবর ভারতের চেন্নাইয়ের শ্রী রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হয় এ ফাস্ট বোলারকে। সে পরীক্ষার ফল থেকে জানা যায় আল আমিনের বোলিং অ্যাকশনে কোনো ত্রুটি নেই।

বাংলাদেশের হয়ে টেস্টে ৬ ম্যাচে ৬ উইকেট, ওয়ানডেতে ৯ ম্যাচে ১৬ টি উইকেট ও টি টোয়েন্টিতে ৯ ম্যাচে ১২ টি উইকেট পেয়েছেন আল আমিন।

এর আগে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হন বাংলাদেশের অফস্পিনার সোহাগ গাজী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ