উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির রেকর্ডে দুই ম্যাচ বাকি থাকতেই নকআউট পর্বে পৌঁছে গেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এদিকে, শেষ ষোলো নিশ্চিত করেছে পিএসজি, বায়ার্ন মিউনিখ ও এফসি পোর্তো।
‘এফ’ গ্রুপের ম্যাচে মেসির জোড়া গোলে ডাচ ক্লাব আয়াক্স আমস্টারডার্মকে ২-০ ব্যবধানে হারিয়েছে কাতালানরা। ৯০ ম্যাচে ৭১ গোল করে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলস্কোরার রাউল গনজালেসের রেকর্ড স্পর্শ করলেন আর্জেন্টাইন অধিনায়ক। ‘এফ’ গ্রুপের আরেক ম্যাচে এডিনসন কাভানির একমাত্র গোলে অ্যাপোয়েলকে হারিয়ে নকআউট পর্বে উঠে গেছে পিএসজি।
এদিকে, ‘ই’ গ্রুপের ম্যাচে নিজেদের মাঠে রোমাকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: