পাকিস্তানের অন্যতম সেরা স্পিনার সাঈদ আজমল অনানুষ্ঠানিকভাবে বোলিং অ্যাকশন পুনঃপরীক্ষার জন্য আবারো ইংল্যান্ড যাচ্ছেন। সোমবার তার বোলিং অ্যাকশন পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন ওয়ানডে র্যা ঙ্কিংয়ের শীর্ষে থাকা এ বোলার। আসন্ন বিশ্বকাপের আগেই দেশসেরা এ বোলারকে ফিরে পেতে মুখিয়ে আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আজমলের বোলিং অ্যাকশন শুধরে দিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন পাকিস্তানের স্পিন কিংবদন্তী সাকলাইন মুসতাক।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চূড়ান্ত পরীক্ষা দেয়ার আগে পিসিবির নিজস্ব ইচ্ছায় ইংল্যান্ড যাচ্ছেন আজমল। এতে আইসিসির কোনো তদারকি থাকছে না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: