মাঠে রেফারিকে অপমান করায় শাস্তি পেয়েছেন ব্রাজিলের জাতীয় দলের ফুটবলার দিয়েগো তারদেল্লি।
ব্রাজিলের শীর্ষ লিগ সেরি আতে ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন অ্যাতলেটিকো মিনেইরোর এ ফরোয়ার্ড। এ শাস্তির সঙ্গে তারদেল্লিকে ১০ হাজার ব্রাজিলিয়ান রিয়াল জরিমানাও করে দেশটির ক্রীড়া ট্রাইব্যুনাল। সেরি আতে বাহিয়ার বিপক্ষে তার দলের ১-১ গোলে ড্র করা ম্যাচে রেফারিকে অপমান করায় লাল কার্ড দেখেন তারদেল্লি।
আর লাল কার্ড দেখার পর ম্যাচ রেফারির সঙ্গে আরো খারাপ ব্যবহার করেন এ ব্রাজিলিয়ান। চলতি মৌসুমে অ্যাতলেটিকো মিনেইরোর হয়ে ২২ ম্যাচে ৯ গোল করেছেন এ স্ট্রাইকার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: