ইংলিশ প্রিমিয়ার লিগে কুইন্স পার্ক রেঞ্জার্সের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। লিগ লিডার চেলসির চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে থাকলো গেলো মৌসুমের চ্যাম্পিয়নরা। ১১ ম্যাচে ২১ পয়েন্ট সিটিজেনদের। এদিকে, ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে মরিসিয়ো ইসলার সহায়তার রেঞ্জার্সদের এগিয়ে নেন চার্লি অস্টিন। ১১ মিনিট পর ইলিকুইয়াম মাঙ্গালার অ্যাসিস্ট থেকে খেলায় সমতা ফেরান তিনি। দ্বিতীয়ার্ধে আরো একবার হোঁচট খায় ম্যানসিটি।
এবার আরেক আর্জেন্টাইন মার্টিন দেমিকেলিসের আত্মঘাতী গোলে ২-১ এ এগিয়ে যায় কুইন্স পার্ক রেঞ্জার্স। শেষ দিকে গোল করে ম্যানচেস্টার সিটিকে হারের লজ্জা থেকে বাঁচান আগুয়েরো।
আরেক ম্যাচে, হুয়ান মাতার একমাত্র গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।