স্প্যানিশ লিগে আলমেরিয়াকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। আরেক ম্যাচে, রায়ে ভায়োকানোকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আছে বার্সেলোনা। আর সমান খেলায় ২ পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট টেবিলে লিড দিচ্ছে রিয়াল মাদ্রিদ।
হোম অ্যাডভান্টেজ নিয়ে বার্সেলোনার জালে প্রথম বল জড়ান আলমেরিয়ার থিভেই বিফৌমা। দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেজের সহায়তায় গোল করে বার্সেলোনাকে ২-১ গোলের জয় এনে দেন নেইমার ও জর্ডি অ্যালবা।
এদিকে, রায়ো ভায়েকানোর বিপক্ষে গোল উৎসবে মেতে উঠেছিলো রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের পক্ষে একটি করে গোল করেন গ্যারেথ বেল, সার্জিও রামোস, টনি ক্রুস করিম বেনজেমা ও ক্রিশ্চিয়ানো রোনালদো। আর ভায়েকোনোর পক্ষে একমাত্র গোলটি করেন আলবার্তো বুয়েনো।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: