ভুটানে হতে যাওয়া এ বছরের কিংস কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে দুই শীর্ষস্থানীয় ক্লাব আবাহনী লিমিটেড ও শেখ জামাল ধানমণ্ডি।
টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে আবাহনী। কিংস কাপে ভালো করতে আশাবাদী এই ক্লাবটি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্টিফিশিয়াল টার্ফে অনুশীলন করেছেন আবাহনী লিমিটেডের খেলোয়াড়রা। দলের ফুটবলারদের ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ, অমলেশ সেন। দলগতভাবে পারফর্ম করলে ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন তিনি।
আর অধিনায়ক, প্রাণতোষ দাশ জানান, কঠিন গ্রুপে পড়েছে আবাহনী। তবে, তাদের প্রথম টার্গেট সেমিফাইনাল খেলা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: