খেলা

বাংলাদেশের লক্ষ্য হোয়াইটওয়াশ

মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম

জিম্বাবুয়েকে ৩-০তে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়তে চায় বাংলাদেশ। এ লক্ষ্য নিয়েই বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট খেলতে নামবে টাইগররা। সাকিব, তাইজুলদের ঘূর্ণি জাদুতে জিম্বাবুয়েকে কাবু করতে আত্মবিশ্বাসী অধিনায়ক মুশফিকুর রহিম। আর অন্তত শেষ ম্যাচটি জিতে হোয়াইটওয়াশ এড়াতে চায় জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ এরইমধ্যে নিশ্চিত। এবার বাংলাদেশের সামনে সুযোগ প্রথমবারের মতো টানা তিন টেস্ট জয়ের। মিরপুর ও খুলনা টেস্ট জয়ের পর এখন অপেক্ষা বাংলাওয়াশের। আর সেই স্বপ্নে রঙ চড়াচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

গেলো দুই ম্যাচে একাই শিকার করেছেন ১৭ উইকেট আর ব্যাট হাতে করেছেন ১৬৩ রান। সঙ্গে মাহমুদুল্লাহ আর তামিম ইকবালের ফর্মে ফেরাটাও আশার আলো দেখাচ্ছে ক্রিকেটপ্রেমীদের। সবমিলিয়ে দলগতভাবে ভালো পারফর্ম করছে বাংলাদেশ।

তাই আত্মবিশ্বাসী অধিনায়ক জানালেন, শেষ ম্যাচটাও জিততে চান তারা।

এদিকে, চট্টগ্রাম টেস্টেও জিম্বাবুয়ের মাথাব্যথার কারণ হতে পারে বাংলাদেশের স্পিন অ্যাটাক। প্রথম দুই ম্যাচে তাইজুল, জুবায়ের, সাকিবরা মিলে তুলে নিয়েছে জিম্বাবুয়ের ৩৬টি উইকেট। হ্যামিলটন মাসাকাদজা ছাড়া আর কোন ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি টাইগার ঘূর্ণি বোলারদের সামনে। তাই সাকিবদের স্পিন মোকাবেলার প্রস্তুতিতে কমতি রাখেনি জিম্বাবুয়ের ক্রিকেটাররা।

জিম্বাবুয়ে ব্যাটসম্যান হ্যামিলটন মাসাকাদজা বলেন, ‘আমরা কমপক্ষে একটা ম্যাচ জিততে চাই। বাংলাদেশের স্পিনাররা খুব ভালো করছে তবে আমরাও তাদের মোকাবেলা করতে প্রস্তুত।’

এদিকে, তৃতীয় টেস্টে বাদ পড়েছেন শামসুর রহমান, তাকে রিপ্লেস করবেন ইমরুল কায়েস। বিশ্রাম দেওয়া হতে পারে পেসার শাহাদাত হোসেনকে, খেলতে পারেন, শফিউল ইসলাম।

টাইগাররা শেষ পর্যন্ত পারফর্মেন্সর ধারাবাহিকতা ধরে রাখতে পারবে কি-না এর উত্তর মিলবে চট্টগ্রাম টেস্টে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ