বিশ্বকাপের আগে জানুয়ারিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। মঙ্গলবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিসিবি ক্রিকেট অপারেশন কমিটি ও কোচের সঙ্গে আলোচনা করে জিম্বাবুয়ে সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে তিনি।
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হবে ১ ডিসেম্বর। এরপর খেলোয়াড়রা ব্যস্ত হয়ে পড়বেন ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে।
২৪ জানুয়ারি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। তবে বিশ্বকাপের আগে কিছুটা সময় ফাঁকা রয়েছে। এ সময়ে বাংলাদেশকে তাদের ঘরের মাঠে ৩ ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে জিম্বাবুয়ে। সবকিছু ঠিক থাকলে ১০ জানুয়ারির পরেই সিরিজ হতে পারে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: