খেলা

তামিম-ইমরুলের সেঞ্চুরিতে উড়ন্ত সূচনা বাংলাদেশের

তামিম
তামিম

উদ্বোধনী জুটিতে দেশের হয়ে নতুন রেকর্ড এবং তামিম ও ইমরুলের সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের লক্ষ্যে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে চা বিরতির আগ পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ২১৩ রান।

এর আগে ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ১৮৫ রানের ওপেনিং পার্টনারশীপ গড়েছিলেন তামিম ও ইমরুল। এবার ঘরের মাঠে সেটিকে ছাড়িয়ে গেলেন এই দুই ব্যাটসম্যান।

জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের শেষ টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হন প্রথম দুই টেস্টে বাদ পড়া ইমরুল কায়েস।

শুরু থেকেই স্বাচ্ছন্দ্য ব্যাটিং উদ্বোধনী জুটিতে। ব্যাটিং উইকেটে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুই ওপেনার তামিম-ইমরুল। সিরিজের প্রথম দু'টেস্টে খেলতে না পারার জবাব যেন, ব্যাট হাতেই দিচ্ছিলেন ইমরুল।

অন্য প্রান্তে অনফর্ম ধরে রেখে এগুচ্ছিলেন তামিম ইকবাল। শুরু থেকেই অভিজ্ঞতার ছাঁপ তার ব্যাটে। লাঞ্চের আগে তুলে নেন ক্যারিয়ারের ১৭তম ফিফটি।

তামিমের পর ইমরুলও তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। অন্যপ্রান্তে থেমে নেই তামিমও। খুলান টেস্টের প্রথম ইনিংসে শতক করেছিলেন, এ টেস্টেও নিজেকে মেলে ধরলেন তিনি। একের পর এক চার হাকিয়ে সেঞ্চুরির পথে আরো একধাপ এগিয়ে যান তামিম।

২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে এই জুটিরই সবোর্চ্চ রেকর্ড ওপেনিং পার্টনার ছিলো ১৮৫ রান। চার বছর পর চট্টগ্রামে সেই রেকর্ডটি ছাড়িয়ে গেলেন তামিম - ইমরুল। সেইসঙ্গে ঘরের মাঠে তামিম প্রথম ও ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির দেখা পান।

এ বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট শতক করেছিলেন ইমরুল কায়েস। দীর্ঘ ৯ মাস পর এই চট্টগ্রামেই ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট শতক পূরণ করলেন তিনি। সেইসঙ্গে একই ইনিংসে দুই ওপেনার ব্যাটসম্যানের টেস্ট সেঞ্চুরি করার রেকর্ডও পূরণ করলো বাংলাদেশ।

উইকেট শূণ্য জিম্বাবুয়েকে প্রথম উইকেট পাইয়ে দেন স্পিনার সিকান্দার রাজা। ব্যক্তিগত ১০৯ রান করে তামিমকে সাজঘরে ফেরান তিনি। সেইসঙ্গে ভাঙে ২২৪ রানের পার্টনারশিপ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ